সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ডেঙ্গুতে মৃত্যু শূন্য দিনে হাসপাতালে ভর্তি ১৭৯

ডেইলি সিলেট ডেস্ক ::

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এ সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭৯ জন।

শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন এক হাজার ৬৭৮ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৯৬৮ জন এবং ঢাকা সিটির বাইরে ৭১০ জন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১৮ হাজার ৯৮২ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ১৫ হাজার ৬২৪ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৯ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৫১ জন এবং ঢাকা সিটির বাইরে ১২৮ জন ভর্তি হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: