![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বুধবার (১৮ অক্টোবর) রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি করা হবে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এ খবর জানিয়েছেন।
তিনি জানান, মঙ্গলবার সকালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হন রাষ্ট্রপতি। বুধবার (১৮ অক্টোবর) সকালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোস এর তত্ত্বাবধানে রাষ্ট্রপ্রধানের অস্ত্রোপচার সম্পন্ন হবে।
তিনি আরো জানান, রাষ্ট্রপতি তার আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ সকলের দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, চিকিৎসার জন্য সোমবার (১৬ অক্টোবর) সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি।