সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা আদালতের বিষয় : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেইলি সিলেট ডেস্ক ::

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে আইনগত জটিলতা রয়েছে। এটা আদালতের বিষয়। আদালতের অনুমতি ছাড়া তাকে বিদেশে নেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি। বিদেশে চিকিৎসার জন্য কোনো আবেদন তার পরিবারের পক্ষ থেকে করা হয়নি। আর বিদেশের চিকিৎসার বিষয়ে আদালতের অনুমতি ছাড়া সম্ভব নয়।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে। তবে, বিদেশে চিকিৎসার জন্য কোনো আবেদন তার পরিবার করেনি। বিদেশের চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু করার নেই, এক্ষেত্রে আদালত সিদ্ধান্ত দেবেন।

মার্কিন ভিসানীতি প্রয়োগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিসানীতি তারা ডিক্লেয়ার করেছে বলে আমরা শুনেছি। আমাদের কাছেতো চিঠির মাধ্যমে তারা জানায়নি। কাজেই আমরা যেটা শুনেছি সেটাই জানি। এখন পর্যন্ত কাকে নিষিদ্ধ করেছে, সেগুলো আমরা জানি না।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র কাকে ভিসা দেবে কাকে দেবে না সেটি তাদের এখতিয়ার। মার্কিন ভিসা নীতির আওতায় থাকা কোনো তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আসেনি। পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: