সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
রবিবার, ৮ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

৪০তম বিসিএসে নন-ক্যাডারের ফল প্রকাশ

ডেইলি সিলেট ডেস্ক ::

৪০তম বিসিএসের নন-ক্যাডারের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত ফলে নবম থেকে ১২তম গ্রেডের বিভিন্ন পদে ৩ হাজার ৬৫৭ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

গত বছরের মার্চের শেষ দিকে ৪০তম বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। ক্যাডার পদে সুপারিশপ্রাপ্তরা গত বছরের নভেম্বরে যোগ দিলেও নানা জটিলতায় এতদিন নন-ক্যাডার পদের ফল আটকে ছিল।

৪০তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও সুপারিশ করা সম্ভব হয়নি- এমন প্রার্থীদের মধ্যে যারা নন-ক্যাডার হিসেবে চাকরি করতে আগ্রহী, তাদের কাছ থেকে অনলাইনে আবেদন চায় পিএসসি।

প্রথম দফায় আবেদন শেষ হওয়ার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (পুর) অথবা উপজেলা সহকারী প্রকৌশলীর ১৫৬টি পদে নিয়োগে জটিলতা দেখা দিলে তা বাদ রেখে গত ৭ সেপ্টেম্বরের মধ্যে ফের আবেদন করতে বলে পিএসসি। ওই সময়ের মধ্যে মোট ৬ হাজার ২০০টি আবেদন পড়ে বলে জানায় পিএসসি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: