সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ১৪ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কক্সবাজারে বানের পানিতে ভেসে উঠল ৪ শিশুর মরদেহ

ডেইলি সিলেট ডেস্ক ::
কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলায় বানের পানি নেমে যাওয়ায় একে একে চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পেকুয়া উপজেলায় তিন, চকরিয়া উপজেলায় এক শিশুর মরদেহ পাওয়া যায়।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. জাবেদ মাহমুদ।

মৃত শিশুরা হলো- চকরিয়ার বদরখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভেরুয়াখালীপাড়ার মো. এমরানের ছেলে মো. জিশান (৯), পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের নুরুল আলমের মেয়ে তাহিদা বেগম (১০) ও ছেলে আমির হোছাইন (৭) এবং তাদের নিকটাত্মীয় ছাবের আহমদের মেয়ে হুমাইরা বেগম (৮)।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: