সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শুক্রবার, ৬ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

অসুস্থ খালেদা জিয়া, বৈঠকে বসবে মেডিকেল বোর্ড

ডেইলি সিলেট ডেস্ক ::
বৈঠকে বসবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ বৈঠকে বসবে বলে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসা এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে জানিয়েছে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা হচ্ছে।

বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তাকে হাসপাতালে নেয়া হয়। ৬টা ২৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি হাসপাতালের উদ্দেশে বের হন।

সর্বশেষ গত ১৩ জুন তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। দীর্ঘদিন যাবত আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন ৭৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: