সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মাধ্যমিকের ১৭ শিক্ষক চাকরি ছাড়লেন

ডেইলি সিলেট ডেস্ক ::
চাকরি ছাড়ার আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ জন সহকারী শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশে তাদের অব্যাহতি দেয়া হয়।

আদেশে বলা হয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ জন সহকারী শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সুপারিশ অনুযায়ী তাদের দুটি শর্তে চাকরি থেকে অব্যাহতি দেয়া হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

অব্যাহতির শর্ত দুটি হলো-

সরকারি কোনও পাওনা ভবিষ্যতে উদঘাটিত হলে তিনি তা পরিশোধ করতে বাধ্য থাকবেন।

তাদের স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতির আবেদনের পরিপ্রেক্ষিতে এবং চাকরির মেয়াদ পূর্ণ না হওয়ায় কোনও ধরনের আর্থিক (পেনশন, আনুতোষিক ইত্যাদি) ও অনার্থিক সুযোগ-সুবিধা পাবেন না।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: