সর্বশেষ আপডেট : ২৩ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চলন্ত গাড়ি থেকে ছুড়ে ফেলা হলো জাতীয় পার্টির নেতার মরদেহ

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীতে চলন্ত গাড়ি থেকে জাতীয় পার্টির (জেপি) নেতা সালাম বাহাদুরের (৫২) লাশ ছুড়ে ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের চত্বরে একটি চলন্ত মাইক্রোবাস থেকে তার লাশ ফেলে দেয়া হয়। শনিবার দিবাগত রাত ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা যায়, পিরোজপুরের ইন্দুরকানির বাসিন্দা সালাম বাহাদুর পেশায় একজন ঠিকাদার। তার বাসা রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর সড়কে। তিনি জাতীয় পার্টি-জেপি’র কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক বলে জানা গেছে।

রোববার দুপুরে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১১টার দিকে একটি মাইক্রোবাসে তিনজন হাসপাতালের জরুরি বিভাগের সামনে মরদেহটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেখানে থাকা লোকজন পুলিশকে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী মরদেহটি উদ্ধার করে।

ওসি উৎপল বড়ুয়া আরও বলেন, প্রথম অবস্থায় নিহতের পরিচয় জানা যায়নি। পরে পরিচয় মেলে। তিনি জাপার একজন নেতা। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা এলে মামলা হবে।

এদিকে পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি এইচ এম আজিমুল হক বলেন, প্রাথমিক আলামতে মনে হয়েছে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তার পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, মেডিকেল কলেজ ও সড়কে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। তা ছাড়া ঘটনার রহস্য উদ্ঘাটনে তারা তদন্ত শুরু করেছেন। ভিডিও ফুটেজে একটি লাল রঙের মাইক্রোবাসে করে দুই তরুণ ও এক তরুণীকে জাপা নেতার মরদেহ ফেলে রেখে পালিয়ে যেতে দেখা গেছে। তাদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: