সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চিকিৎসা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর এভারকেযার হাসপাতালে চিকিৎসা শেষ মেডিকেল বোর্ডের সিন্ধান্ত অনুযায়ী বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সনের বেগম খালেদা জিয়া।

শনিবার সন্ধ্যা ৭টা৫০ মিনিটে বাসায় পৌঁছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার মিডিয়া কর্মকর্তা শামসুদ্দিন দিদার। তিনি বলেন, ম্যাডাম সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বাসায় আসেন।

এদিন ৬টা ৩৫ মিনিটে এভারকেযার হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

এর আগে গত ১৩ জুন মধ্যররাতে অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়। খালেদা জিয়া দীর্ঘ দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে। এরপর কয়েক দফায় তার দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: