সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলায় ফখরুলের তীব্র নিন্দা

ডেইলি সিলেট ডেস্ক ::

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালে মেয়র প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনায় আবারও প্রমাণিত হলো-নিশিরাতের বর্তমান অবৈধ সরকারের অধীনে অবাধ, নিরক্ষে ও সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়, এদের আমলে দেশে নির্বাচনের কোন পরিবেশ নেই। প্রকাশ্য দিবালোকে প্রশাসনের নাকের ডগায় একজন ধর্মীয় নেতা ও মেয়র প্রার্থীর ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনা কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক।

এই ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে ফখরুল বলেন, সন্ত্রাসীদের দ্বারা এই ধরণের বর্বরোচিত হামলায় আরও প্রমাণিত হয়েছে যে, আওয়ামী লীগ তাদের ছাড়া বিরোধী দলের কোন প্রার্থীকেই সহ্য করতে পারে না। হামলা চালিয়ে আক্রমণ করে অথবা যেকোন প্রক্রিয়ায় তাদেরকেই বিজয়ী হতে হবে।

অবিলম্বে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান বিএনপি মহাসচিব।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: