সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শিক্ষার্থী আশিক হত্যা: পাঁচজনকে মৃত্যুদণ্ডের আদেশ

ডেইলি সিলেট ডেস্ক ::

কুমিল্লার হোমনার আসাদপুরে ২০১২ সালে স্কুলছাত্র আশিকুর রহমান আশিক হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া দুই আসামির বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

রোববার (৪ জুন) দুপুরে ৫নং আমলি আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- একই উপজেলার আসাদপুর গ্রামের মো. শাহীন মিয়া, মো. সুজন মিয়া, মো. সোহেল মিয়া, মো. আল আমিন, মো. সোহাগ। তাদের মধ্যে মো. সোহেল মিয়া ছাড়া বাকী সবাই পলাতক রয়েছেন।

এছাড়া আকিমুল হক মধু, আবদুর রহমানকে ৭ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী মো. রফিকুল ইসলাম বলেন, মহামান্য আদালতের এই রায়ে আমরা সন্তুষ্ট। পলাতক আসামিদের গ্রেপ্তার করে রায় বাস্তবায়নের দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: