সর্বশেষ আপডেট : ৫ মিনিট ৩৬ সেকেন্ড আগে
সোমবার, ১৮ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আপত্তিকর ছবি দিয়ে প্রতারণা করতেন তিনি

ডেইলি সিলেট ডেস্ক ::

ফেসবুকে অন্যের নামে আইডি খুলে ও আপত্তিকর ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। গ্রেপ্তারকৃতের নাম- মো. আবু বকর সিদ্দিক।

সোমবার রাজধানীর কোতয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ব্ল্যাকমেইলিংয়ে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়েছে।

মঙ্গলবার ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল হক বলেন, মুন্না নামের এক ফেসবুক ব্যবহারকারী দেখতে পান, কেউ তার নাম ব্যবহার করে ফেক আইডি খুলেছে। সেই আইডিতে মুন্না ও তার স্ত্রীর ছবি দেয়া হয়েছে। এরপর ওই আইডিতে মুন্না ও তার স্ত্রীর আপত্তিকর এবং ব্যক্তিগত ছবি পর্যায়ক্রমে আপলোড করা হয়। পরে ম্যাসেঞ্জারের মাধ্যমে তাদের আত্মীয়-স্বজনকে পাঠিয়ে ব্ল্যাকমেইলিং শুরু করে। পরে ভুক্তভোগী শ্যামপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলাটির তদন্ত শুরু করে অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম। প্রথমে তথ্য প্রযুক্তির সহায়তায় এক প্রতারককে চিহ্নিত করে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে সোমবার রাজধানীর কোতয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়।

এডিসি নাজমুল হক বলেন, আবু বকর সিদ্দিক কৌশলে ভুক্তভোগীদের বিভিন্ন আপত্তিকর, অশ্লীল ও ব্যক্তিগত ছবি সংগ্রহ করতেন। এরপর ভুক্তভোগীদের ছবি ও নাম ব্যবহার করে ফেসবুকে ফেক আইডি খুলে তাদের আত্মীয়-স্বজনকে এসব ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল করতেন। গ্রেপ্তার আবু বকরকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: