সর্বশেষ আপডেট : ২১ ঘন্টা আগে
রবিবার, ১৫ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

১৫ মিনিট পেছাল চবির ভর্তি পরীক্ষা

ডেইলি সিলেট ডেস্ক ::

ট্রেনের শিডিউল বিঘ্ন ঘটা এবং রাস্তায় প্রচণ্ড যানজটের কারণে যথাসময়ে পরীক্ষার হলে পৌঁছাতে পারছেন না ভর্তি পরীক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘এ’ ইউনিটের পরীক্ষা শুরুর ঠিক আগ মুহূর্তে ১৫ মিনিট পিছিয়ে দেয়া হয়েছে ভর্তি পরীক্ষা। বেলা ১১ টার পরিবর্তে সোয়া ১১ টায় শুরু হয়য় ভর্তি পরীক্ষা। শেষ হয় ১২টা ১৫ মিনিটে।

‘এ’ ইউনিটের কো-অর্ডিনেটর ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন মো. শফিকুল ইসলাম বলেন, নন্দীর হাটে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। এতে যথাসময়ে ট্রেন ক্যাম্পাসে পৌঁছাতে পারেনি। তাই ১৫ মিনিট পেছানো হয়েছে পরীক্ষা।

তিনি আরও বলেন, ‘এ’ ইউনিটের পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ১৩টি কেন্দ্রে দুদিনে চার শিফটে অনুষ্ঠিত হবে। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: