সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বুয়েটের ভর্তি পরীক্ষা ২০ মে শুরু হচ্ছে

ডেইলি সিলেট ডেস্ক ::

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা আগামী ২০ মে থেকে শুরু করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি। সুপারিশ অনুযায়ী, বুয়েটের প্রাথমিক বাছাই পরীক্ষা (প্রিলিমিনারি) ২০ মে নির্ধারণ করা হয়েছে। আর চূড়ান্ত ভর্তি পরীক্ষার (রিটেন) তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ জুন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এই দুইটি তারিখ নির্ধারণ করে সুপারিশ করা হয়েছে। এ সুপারিশ একাডেমিক কাউন্সিলে পাঠানো হয়েছে। একাডেমি কাউন্সিলের পরবর্তী সভায় বিষয়টি চূড়ান্ত অনুমোদন হবে। এরপর বিজ্ঞপ্তি আকারে ভর্তি নীতিমালা প্রকাশ করা হবে।

জানা গেছে, এবার প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ২০ হাজার শিক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ৬ হাজার জনকে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: