সর্বশেষ আপডেট : ৪৪ মিনিট ৮ সেকেন্ড আগে
সোমবার, ২৫ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

তিন ব্যবসায়ীর গুদামে ২ লাখ লিটার ভোজ্যতেল

খুলনায় দুই লাখ ৩৬ হাজার ৬৪০ লিটার ভোজ্যতেল মজুত রাখার অ’প’রাধে তিন ব্যবসায়ীকে জ’রিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) খুলনার বড় বাজারে র‍্যাব ও জে’লা প্রশাসন অ’ভিযান চালিয়ে তাদের জ’রিমানা করে।

জ’ব্দ তেলের মধ্যে সয়াবিন ৭৩ হাজার ৩২ লিটার এবং এক লাখ ৬৩ হাজার ৬০৮ লিটার পাম তেল। তিন ব্যবসায়ীকে মোট এক লাখ ৬০ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে। সকাল সোয়া ১০টা থে‌কে অ‌ভিযান চলে দুপুর সোয়া ১২টা পর্যন্ত চলে।

র‍্যাব-৬ এর পু‌লিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাাম বলেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জানতে পে‌রে অ‌ভিযান চালানো হয়। সরকারি নিয়মনী‌তি উ‌পেক্ষা করে খুলনার ব্যবসায়ীরা বাজারে কৃ‌ত্রিম সংকট সৃষ্টি করছে। যাতে ভ‌বিষ্যতে এ সংকট তারা তৈ‌রি না করতে পা‌রে, সেজন্য জ‌রিমানা করা হয়েছে। তবে জনস্বা‌র্থে অ‌ভিযান অব্যাহত থাকবে।

জে’লা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক জানান, তিন প্রতিষ্ঠানে তেল মজুত রাখায় তাদেরকে জ’রিমানা করা হয়। সেই সঙ্গে নির্ধারিত দামে তেল বিক্রি করতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: