সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সৌদিসহ বিভিন্ন দেশে ঈদ কাল

স্টাফ রিপোর্টার :

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এবার দেশটিতে পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। ফলে সৌদিতে ঈদুল ফিতর উদযাপন করা হবে আগামীকাল সোমবার (২ মে)। সৌদীর সাথে মিল রেখে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশেও ঈদ উদযাপন হবে কাল সোমবার।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সৌদি আরবের ‘চাঁদ দেখা কমিটি’-এর পূর্বনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। তার আগেই দেশটির নাগরিকরা কোথাও চাঁদ দেখতে পেলে সেই তথ্য কমিটিকে জানানোর অনুরোধ করা হয়েছিল।

তবে শনিবার সৌদি আরবের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। ফলে আজ রোববার ৩০ রোজা পূরণ করে আগামী সোমবার অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর। ওইদিন সৌদির সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোতেও ঈদ উদযাপিত হবে।

সৌদি আরবে পবিত্র রমজান ও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলো কি না তা নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহের অন্ত নেই। মাস দুটোর শুরু চাঁদ দেখার ওপর নির্ভরশীল হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাধারণত যেদিন রোজা শুরু বা শেষ হয়, বাংলাদেশে হয় তার পরের দিন। ফলে শনিবার ওইসব দেশে চাঁদ দেখা গেলো কি না তা জানতে অধীর হয়ে রয়েছেন বহু মানুষ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: