![]()


রংপুরে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় তথ্য প্রযু’ক্তি আইনে এক শিক্ষকের বি’রুদ্ধে এক ছাত্রলীগ নেতা থা’নায় অ’ভিযোগ করেছেন।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে তাজহাট থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা নাজমুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, রোববার রাতে তাজহাট থা’নায় এ অ’ভিযোগ করেন ওই ছাত্রলীগ নেতা।
অ’ভিযু’ক্ত শিক্ষক দেলোয়ার হোসেন (৪২) রংপুর সিটি কলেজের তথ্য ও যোগাযোগ প্রযু’ক্তি বিষয়ের সিনিয়র প্রভাষক। এছাড়া অ’ভিযোগকারী ছাত্রলীগ নেতা ইম’রান হোসেন রংপুর মহানগরের ২৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
অ’ভিযোগের বরাতে পু’লিশ জানিয়েছে, শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গ করে মিষ্টি কুমড়ার ছবিসহ একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেন শিক্ষক দেলোয়ার হোসেন। এতে তিনি লেখেন, ‘এটা দিয়েই আমি গণভবনে বেগুনি বানিয়ে সংসদ ভবনে সা’প্লাই করি।’