সর্বশেষ আপডেট : ১৮ ঘন্টা আগে
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

‘বোরকা পরে প্রবেশ নয়’ নোটিশ দিয়ে চাপে স্টেট ব্যাংকের শাখা, অ’তঃপর…

স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) জানিয়েছে, বোরকা পরে তাদের মুম্বাইয়ের নেহরু নগর শাখায় প্রবেশ করা যাবে না। তবে এ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়ে পরে সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

জানা গেছে, স্টেট ব্যাংকের ওই শাখাটি মূলত মু’সলিম অধ্যুষিত। সেখানে কিছুদিন আগে থেকেই নেহরু নগরের এসবিআই শাখায় তিনটি ভাষায় ওই বি’জ্ঞপ্তি দেওয়া হয়েছিল। যেখানে হিন্দি, ম’রাঠি এবং ইংরেজিতে লেখা ছিল, ‘বোরকা ও স্কার্ফ পরে ব্যাংক চত্বরে ঢোকা নিষিদ্ধ।’

পরে এই বি’জ্ঞপ্তির ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লেই শুরু হয় সমালোচনা। তবে শেষ পর্যন্ত গত ৩ নভেম্বর স্টেট ব্যাংকের পক্ষ থেকে ওই বি’জ্ঞপ্তি দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করা হয়। বি’জ্ঞপ্তিটিও তুলে নেওয়া হয় বলে জানা গেছে।
গত ৩ নভেম্বর টুইট করে এসবিআই জানায়, টাকা তোলা ও অন্যান্য আর্থিক লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তার কথা ভেবেই এই বি’জ্ঞপ্তি ব্যাংকের ওই শাখা দিয়েছিল। এর পেছনে ব্যাংকের বা ওই শাখার অন্য কোনো উদ্দেশ্য নেই।

তবে স্টেট ব্যাংক ভাই’রাল হওয়া বি’জ্ঞপ্তির ছবি নিয়েও আ’পত্তি তুলেছে। টুইট করে এসবিআই-এর পক্ষ থেকে বলা হয়, ব্যাংকের ভেতরে ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ। কোনো রকম ছবি বা ভিডিও থেকে কোনো অ’প’রাধ ঘটলে তার সঙ্গে জড়িয়ে পড়বেন যিনি ছবি তুলেছেন। সামাজিক মাধ্যম থেকে ওই ছবিটা সরিয়ে নিতে অনুরোধ জানায় এসবিআই।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: