সর্বশেষ আপডেট : ৩৬ মিনিট ৪৭ সেকেন্ড আগে
শনিবার, ৯ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

লন্ডনে ২০ পেন্সের চামচ বিক্রি হল ২ হাজার ৩৭৫ পাউন্ডে!

একটা চামচ, চাপ লেগে কিছুটা বেঁকে গেছে। বিভিন্ন দোকানে ঘোরাঘুরি করতে গিয়ে ওই চামচে চোখ আ’ট’কে যায় এক ব্যক্তির। সঙ্গে সঙ্গে মাত্র ২০ পেন্স (বাংলাদেশি মুদ্রায় ২০ টাকার বেশি) দিয়ে কিনে নেন সেটা। পরে নিলামে সেই চামচই বিক্রি করেন ২ হাজার ৩৭৫ পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৮০ হাজার টাকার বেশি)।

গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, যু’ক্তরাজ্যের লন্ডনে ঘরের বিভিন্ন জিনিসপত্র কেনাবেচার জন্য কার বুট সেলস খুব জনপ্রিয় বাজার। ওই রকম একটি বাজার থেকে চামচটি কেনেন তিনি। দেখেই বোঝেন সাধারণ আর দশটা চামচের চেয়ে ওই চামচটি ভিন্ন।

তাই বাড়ি ফিরে সমা’রসেটের লরেন্স নিলাম কোম্পানিতে ফোন দেন তিনি। ওই কোম্পানির বিশেষজ্ঞরা চামচটি পরীক্ষা করে জানান, চামচটি ত্রয়োদশ শতাব্দীর চামচ। চামচটির নিলামে শুরুর দাম রাখা হয় ৫০০ পাউন্ড। শেষমেষ ২ হাজার ৩৭৫ পাউন্ডে বিক্রি হয় চামচটি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: