![]()


ভা’রতে ছয় বছর কারাভোগের পর দেশে ফিরেছেন দুই তরুণী। মঙ্গলবার বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে প্রবেশ করেন তারা।
ফেরত আসা দুইজন হলেন- যশোরের অভ’য়নগর উপজে’লার বাসরিয়া গ্রামের মো. শহীদ বিশ্বা’সের মে’য়ে ম’রিয়ম খাতুন ও সিরাজগঞ্জের উল্লাপাড়ার বিল্লালের মে’য়ে মৌসুমী খাতুন।
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা মুজিবুর রহমান জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ওই দুইজনকে বেনাপোল পোর্ট থা’নায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে আইনি সহায়তার জন্য জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও তাদের গ্রহণ করবে।
বেনাপোল পোর্ট থা’না ওসি মামুন খান বলেন, ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত আসা তরুণীদের ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে সংশ্লিষ্ট এনজিও সংস্থার কাছে তুলে দেওয়া হবে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান, ভালো কাজের প্রলো’ভনে দালাল চক্রের খপ্পরে পড়ে ওই দুইজন ছয় বছর আগে ভা’রতে গিয়ে পু’লিশের হাতে ধ’রা পড়েন। পরে অ’বৈধ অনুপ্রবেশের অ’প’রাধে তাদের আ’দালতে সোপর্দ করা হয়। সেখান থেকে মুম্বাই শহরের রি’মান্ড গায়ঘাট পার্টনার নামে একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে।
সেখানে ছয় বছর থাকার পর দুই দেশের উচ্চ পর্যায়ে যোগাযোগের মাধ্যমে ওই দুই তরুণী দেশে ফিরেছেন।