সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এ ঘটনায় আম’রা খুশি হতে পারিনি, বাংলাদেশের পাসপোর্টে পরিবর্তন নিয়ে ফিলি’স্তিনি রাষ্ট্রদূত

বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘ইস’রাইলের প্রতি বিধিনিষেধ’ এর কথা উঠিয়ে নেয়া প্রসঙ্গে বাংলাদেশে নিযু’ক্ত ফিলি’স্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেছেন, এ ঘটনায় আম’রা খুশি হতে পারিনি, কিন্তু এটা বাংলাদেশের সিদ্ধান্ত। আমি এটাকে রাজনৈতিকভাবে দেখতে চাই না। বিষয়টিকে বাংলাদেশের সরকারকে আবারো বিবেচনার অনুরোধ জানান রামাদান।

সোমবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে ফিলি’স্তিনি রাষ্ট্রদূত বাংলাদেশের নতুন পাসপোর্টে পরিবর্তনকে ‘অগ্রহণযোগ্য’ বলেও মন্তব্য করেন।

বাংলাদেশের পাসপোর্ট যেন ‘আন্তর্জাতিক মানের’ হয় সেজন্যই এ পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কা’মালের উক্ত বক্তব্যের বিষয়ে ফিলি’স্তিনি রাষ্ট্রদূত বলেন, ‘আপনি কি বলছেন যে গত ৫০ বছর ধরে বাংলাদেশি পাসপোর্ট আন্তর্জাতিক মান বজায় রাখেনি। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো দেশ যারা পাসপোর্টে ইস’রাইলের ওপর নিষেধাজ্ঞা উল্লেখ করছে তাদের পাসপোর্ট কি আন্তর্জাতিক মানসম্পন্ন নয়?’

তবে ফিলি’স্তিনের প্রতি সহম’র্মিতার হাত প্রসারিত করায় বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকায় নিযু’ক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। তিনি বলেন, ফিলি’স্তিনের সংকটে বাংলাদেশের মানুষের এমন অভূতপূর্ব সাড়া পেয়ে আম’রা সত্যি অ’বাক। কৃতজ্ঞতা জানাচ্ছি প্রত্যেকটি মানুষের প্রতি। ফিলি’স্তিনের জনগণকে যারা আর্থিক সহায়তা পাঠাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘এই সহায়তা যু’দ্ধাহত মানুষের চিকিৎসার সরঞ্জাম কেনার কাজে ব্যবহার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: