সর্বশেষ আপডেট : ৩৪ মিনিট ৭ সেকেন্ড আগে
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মাত্র ২৭ সেকেন্ডে সন্তান জন্ম দিলেন ব্রিটিশ তরুণী

বিশ্বে সবচেয়ে কম সময়ে সন্তানের জন্ম দেয়ার রেকর্ড গড়লেন ব্রিটেনের হ্যাম্পশায়ারের এক তরুণী। প্রসব যন্ত্র’ণা শুরু হওয়া থেকে সন্তানের জন্ম দিতে তিনি নিয়েছেন মাত্র ২৭ সেকেন্ড।

হ্যাম্পশায়ারের বাসিন্দা ওই তরুণীর নাম সোফি বাগ (২৯)। ৩৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা সোফির মাঝরাতে ঘুম ভেঙে গিয়েছিল। খবর দ্য মিররের।

মা’রাত্মক প্রসব যন্ত্র’ণা না হলেও সামান্য একটু অস্বস্তি হচ্ছিল তার। তলপেটে অ’তি সামান্য ব্যথা হচ্ছিল। শৌচাগারে যাওয়ার প্রয়োজন বোধ করছিলেন তিনি। কমোডে বসার পরই তিনি বুঝতে পারেন সন্তান বেরিয়ে আসছে।

ওই অবস্থাতেই শৌচাগার থেকে বেরিয়ে আসেন তিনি। ততক্ষণে বাচ্চার মা’থা বেরিয়ে এসেছে। স্ত্রী’র এই অবস্থায় দেখে বিস্মিত হয়ে যান তার স্বামী ক্রিস (৩২)। মুহূর্তের মধ্যে স্বামীর কোলে সন্তানের জন্ম দেন তিনি।

শৌচাগারে প্রবেশ এবং সন্তানের জন্ম দেওয়া মিলিয়ে মোট ২৭ সেকেন্ড সময় লেগেছে তার। একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সোফি। তার নাম রেখেছেন মিলি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: