![]()



শেরপুরে ডিবি পু’লিশ পরিচয়ে মোটরসাইকেলের গতিরোধ করে ব্রহ্মপুত্র সেতুর ইজারাদারের অংশীদার নূর হোসেনের (৬০) চোখে ম’রিচের গুঁড়ো ছিটিয়ে ৩৫ লাখ টাকা ছিনতাই করেছে একদল দুর্বৃত্ত।
রোববার দুপুর ১২টার দিকে শেরপুর শহরের মধ্যশেরী এলাকায় এ ঘটনা ঘটে।
নূর হোসেন সদর উপজে’লার চরপক্ষীমা’রী ইউনিয়নের সাতপা’কিয়া গ্রামের মৃ’ত আব্দুস ছামাদের ছে’লে। তিনি শেরপুর-জামালপুর ব্রহ্মপুত্র সেতুর ইজারাদারের অংশীদার।
জানা যায়, নূর হোসেন তার ভাতিজা মোটরসাইকেলচালক লিটনকে নিয়ে ইজারার কিস্তির ৩৫ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য ব্রহ্মপুত্র সেতুর টোলঘর থেকে মোটরসাইকেলযোগে শেরপুর শহরের ন্যাশনাল ব্যাংকে যাচ্ছিলেন। শেরপুর শহরের মধ্যশেরী এলাকায় ৫ সদস্যের একটি ছিনতাইকারী দল তাদের মোটরসাইকেলের গতিরোধ করে ডিবি পু’লিশের পরিচয় দেয়।
এ সময় ছিনতাইকারীরা মোটরসাইকেলচালক লিটনকে তার ব্যবহৃত মোটরসাইকেলের সঙ্গে হ্যান্ডকাপ পরিয়ে ফেলে। পরে ওই ছিনতাইকারীরা নূর হোসেনের চোখে ম’রিচের গুঁড়ো ছিটিয়ে ৩৫ লাখ টাকার ব্যাগ ছিনতাই করে দুটি মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়।
এদিকে খবর পেয়ে অ’তিরিক্ত পু’লিশ সুপার (সদর সার্কেল) মোহাম্ম’দ হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে সদর থা’নার ওসি মোহাম্ম’দ আব্দুল্লাহ আল মামুন জানান, ছিনতাইয়ের সঙ্গে জ’ড়িতদের গ্রে’প্তারের জন্য মাঠে কাজ করেছে পু’লিশ।