![]()



সপ্তম শ্রেণিতে পড়ছে কি’শোরী। প্রে’মের জোয়ারে ভাসছে তার মন। প্রে’ম তাকে বাড়ি ছাড়া করেছে। পার করেছে দেশের সীমানা। সীমান্ত পাড়ি দিয়ে ভা’রতে প্রে’মিককে খুঁজতে শুরু করে সে। কিন্তু তার খামখেয়ালি টের পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে ভা’রতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার রাতে ভা’রত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক শেষে স্কুলছা’ত্রীকে পু’লিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পু’লিশ তাকে পারিবারের কাছে হস্তান্তর করে।
এসব তথ্য নিশ্চিত করেছেন জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মুনতাসির।
তিনি জানান, ভা’রতীয় সীমান্তবর্তী গ্রামের আক্তার হোসেন নামের এক ছে’লের সঙ্গে প্রে’মের স’ম্পর্ক গড়ে উঠে দেওয়ানগঞ্জের সপ্তম শ্রেণি পড়ুয়া এক কি’শোরীর। বৃহস্পতিবার বিকেলে প্রে’মের টানে বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ভা’রতে চলে যায় সে। সেখানে গিয়ে প্রে’মিক আক্তার হোসেনকে খুঁজতে থাকে। এ সময় স’ন্দেহ’জনকভাবে ঘোরাফেরা করায় বিএসএফ তাকে আ’ট’ক করে। পরে জিজ্ঞাসাবাদে ওই সে জানায়, তার বাড়ি বাংলাদেশে। পরে বিএসএফ বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠায়।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্বে দেন কোম্পানী কমান্ডার সুবেদার আজমল হোসেন এবং বিএসএফের পক্ষে নেতৃত্বে দেন এসকে বিশাল।
বিএসএফের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর এস কে বিশাল ধানুয়া কা’মালপুর বিওপি সুবেদার মো. আজমল হোসেনের কাছে স্কুলছা’ত্রীকে হস্তান্তর করেন। একই সময়ে সুবেদার আজমল হোসেন তাকে বকশিগঞ্জ থা’নার এসআই মো. মুন্তাজ আলীর হেফাজতে হস্তান্তর করেন।