সর্বশেষ আপডেট : ২০ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বাংলাদেশের সৈয়দ এনায়েত নিউইয়র্ক পু’লিশ বিভাগে লেফটেন্যান্ট

যু’ক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটির পরিচিত মুখ, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একসময়ের মাঠ কাঁপানো বক্সার সৈয়দ এনায়েত আলী নিউইয়র্ক পু’লিশ বিভাগেও কৃতিত্বের স্বাক্ষর রাখলেন। সম্প্রতি নিউইয়র্ক পু’লিশ বিভাগে সৈয়দ এনায়েত আলীকে প্রথম বাংলাদেশী হিসেবে আ’মেরিকান সহায়ক অফিসার লেফটেন্যান্ট পদে পদোন্নতি দিয়েছে।

জানা যায়, বাংলাদেশের বাগেরহাট জে’লায় এক সম্ভ্রান্ত মু’সলিম পরিবারে সৈয়দ এনায়েত আলী জন্ম নেন। তবে বড় হয়েছেন খুলনা শহরে। সিলেট বিভাগের মৌলভীবাজার জে’লার ওয়াবদার বাসিন্দা তাঁর বাবার সরকারি চাকরির সুবাদে তিনি জীবনের অনেকটা সময় মৌলভীবাজারে কাটিয়েছেন। বাংলাদেশের জাতীয় বক্সিংয়ের সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিলেন সৈয়দ এনায়েত আলী। দক্ষিণ এশিয়ান গেমসের সাবেক রানার আপ তিনি।

এছাড়া বিভিন্ন সময় এশিয়ান গেমসেও অংশ নিয়েছিলেন এই ক্রীড়া ব্যক্তিত্ব সৈয়দ এনায়েত। তিনি দু’বার নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি বিদেশের বৃহত্তম ক্রীড়া সংস্থা আ’মেরিকা বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা কাউন্সিলের সদস্যসহ গ্রেটার খুলনা সোসাইটির উপদেষ্টা হিসাবেও দায়িত্ব পালন করছেন।

তিনি ফোবানার স্টিয়ারিং কমিটির সদস্যও। বাংলাদেশের সাবেক ফুটবলার শিপার তাঁর ছোট ভাই।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: