সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ধর্ষণের শিকার নারীর ছবি-পরিচয় গণমাধ্যমে প্রকাশে নিষেধাজ্ঞা

ধর্ষণের শিকার জীবিত বা মৃত নারীর সব ধরনের ছবি ও পরিচয় গণমাধ্যমে প্রকাশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন হাইকোর্ট। সোমবার (৮ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের দ্বৈত বেঞ্চ এ নিষেধাজ্ঞা দেন।

গত ১৯ জানুয়ারি ধর্ষণ ও যৌন হয়রানির শিকার জীবিত বা মৃত নারী ও শিশুর ছবি-পরিচয় গণমাধ্যমে প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করেন মানবাধিকার সংগঠন জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। পাশাপাশি এ ধরনের ছবি প্রকাশে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা চাওয়া হয়।

রিট আবেদনে বলা হয়েছে, আইনি বাধা থাকলেও হরহামেশাই বিভিন্ন গণমাধ্যমে ধর্ষণের শিকার নারী বা শিশুর ছবি প্রকাশ করা হচ্ছে। এতে তাদের পরিবারের সদস্যরা সামাজিকভাবে হেয় হচ্ছেন। বিশেষ করে, সম্প্রতি কলাবাগানের ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া এক শিক্ষার্থীর ছবি দেশের অধিকাংশ গণমাধ্যমে প্রকাশ করা হয়। ওই ঘটনা অনেককেই ব্যথিত করেছে।

রিটে আইন সচিব, তথ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। সূত্র : পূর্বপশ্চিমবিডি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: