সর্বশেষ আপডেট : ২২ ঘন্টা আগে
বুধবার, ১৩ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দুদকের অভিযানে ঝাড়ুদারের পকেট থেকে ৭৪,৬১৪ টাকা জব্দ

সকাল থেকেই ছদ্মবেশে দুদকের একটি দল মেহেরপুর সাব-রেজিস্ট্রার অফিসে অবস্থান নেন। সারাদিন পর্যবেক্ষেণ শেষে ঘুষের বিষয় নিশ্চিত হয়েই বিকেলে শুরু করেন অভিযান।

আর অভিযানের শুরুতেই আটক করেন সাব রেজিস্ট্রি অফিসের ঝাড়ুদার রেজাউল হককে। এরপর তার পকেটে তল্লাশি চালিয়ে পাওয়া গেছে ৭৪ হাজার ৬শ ১৪ টাকা।

তার কাছে এত টাকা কেন জানতে চাইলে রেজাউল হক দুদককে জানান, সাব-রেজিস্ট্রার শফিকুল ইসলামের নির্দেশে রেজিস্ট্রি অফিসের মোহরারদের কাছ থেকে এ টাকা নেওয়া হয়েছে।

অভিযানের সময় সাব-রেজিস্ট্রার শফিকুল ইসলামের টেবিলের ড্রয়ারে পাওয়া গেছে আরও ৭৬ হাজার টাকা। তবে এই ৭৬ হাজার টাকা সরকারি বলে দাবি করেছেন সাব-রেজিস্ট্রার শফিকুল ইসলাম।

সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেলে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া জেলার সমন্বিত অফিসের সহকারী পরিচালক আলমগীর হোসেনের নেতৃত্বে মেহেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে এ অভিযান চালানো হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া জেলার সমন্বিত অফিসের সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, সকাল থেকেই দুদকের সদস্যরা সাব-রেজিস্ট্রার অফিসের কার্যক্রম পর্যবেক্ষণ শুরু করে। এক প্রকার নিশ্চিত হয়েই বিকেলের দিকে তারা অভিযানে নামে। এসময় সাব-রেজিস্ট্রার অফিসের ঝড়ুদারের পকেট থেকে ৭৪ হাজার ৬শ ১৪ টাকা উদ্ধার করা হয়।

মেহেরপুর জেলা সাব-রেজিস্ট্রার অফিসে দীর্ঘদিন ধরে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ ছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক এ অভিযান পরিচালনা করে। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: