![]()



সিলেটের বিশ্বনাথে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. খালেদ মিয়া (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সে বিশ্বনাথ উপজেলার শিমুলতলা গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের এসআই ইমরুজ তারেক। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শিমুলতলায় অভিযান চালিয়ে তাকে আমরা গ্রেপ্তার করি।
বুধবার দিবাগত রাতে বিশ্বনাথ উপজেলার শিমুলতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।