সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
রবিবার, ৩১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শরীয়তপুর থেকে পালিয়ে সাতক্ষীরায় করোনা আক্রান্ত যুবক

শরীয়তপুর থেকে সাতক্ষীরায় পালিয়ে এসেছেন করোনা আক্রান্ত এক যুবক। শুক্রবার সকালে ওই যুবককে কোয়ারেন্টাইন করেছে পুলিশ। লকডাউন করা হয়েছে আশপাশের ঘরবাড়ি।

আক্রান্ত ওই যুবক (২৪) আশাশুনি উপজেলার কোদান্ডা গ্রামের বাসিন্দা।

আশাশুনি থানা পুলিশের ওসি মাহফুজুর রহমান জানান, শরীয়তপুরে ধান কাটতে যান ওই যুবক। সেখান তার শরীরে করোনা শনাক্ত হওয়ার পর কোয়ারেন্টাইন করা হয়। বৃহস্পতিবার তিনি কোয়ারেন্টাইন থেকে পালিয়ে আসেন। ঘটনাটি সেখানকার থানা পুলিশ আমাদের অবহিত করার পর আমরা নজরদারিতে রেখেছিলাম।

তিনি বলেন, শুক্রবার সকালে বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইন করা হয়েছে।

সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বলেন, করোনা আক্রান্ত ওই যুবকের বাড়ি ও আশপাশের ঘরবাড়ি লকডাউন করা হয়েছে। পালিয়ে আসার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: