সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রংপুরে চার জেলায় সাত পুলিশসহ আরও ২২ জন আক্রান্ত

রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে চার জেলার আরও ২২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আক্রান্তের মধ্যে শুধু রংপুর জেলারই রয়েছে ১৭ জন। এছাড়া কুড়িগ্রামে ২, লালমনিরহাটে ২ এবং গাইবান্ধার জেলার ১ জন রয়েছেন।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অনুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে রংপুরে অঞ্চলের চার জেলার ২২ জনের নমুনায় করোনা শনাক্তের পজিটিভ ফল এসেছে। এদের মধ্যে সাতজন পুলিশ ও তিন আনসার সদস্যসহ একজন চিকিৎসক রয়েছেন।

আক্রান্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ২ আনসার সদস্য, রংপুর পুলিশ লাইন্সের ৬ পুলিশ সদস্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের ১ পুলিশ সদস্য, মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক আয়া (৩২), মিঠাপুকুর উপজেলার এক কন্যা শিশু (৪), রংপুর নগরীর গোমস্তপাড়ার এক যুবক (২০), নগরীর আদর্শপাড়ার একই পরিবারের এক যুবতী (২৬), এক কিশোরী (১৪), গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ির এক নারী (৪১), এক যুবক (২৯), কোলকোন্দ ইউনিয়নের এক পুরুষ (৩২) । এ নিয়ে রংপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭৪ জনে।

এছাড়াও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক (৩০), সদর হাসপাতালের এক কর্মচারী (৫২), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার এক পুরুষ (৩১) ও এক যুবতী (২৩) এবং গাইবান্ধার সাঘাটা উপজেলার একজন আনসার সদস্য রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: