সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বুধবার, ৩ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রংপুরে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ৩

ডেইলি সিলেট ডেস্ক ::

ঘনকুয়াশার কারণে রংপুরে বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আর চারজন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর সাতমাথা চায়না হল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ঢাকা থেকে কুড়িগ্রামগামী একটি নাইট কোচ ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা রংপুরগামী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রার তিন যাত্রী মারা যান। আর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেলে পাঠানো হয়।

রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ আলম জানান, মূলত ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা। মাহিন্দ্রাকে চাপা মেরে বাসটি চলে গেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তবে এখনো তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: