![]()

রংপুরের পীরগঞ্জে ধান কাটা নিয়ে সংঘর্ষে ইদ্রিস আলী (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সংঘর্ষে মহিলাসহ ৬ জন আহত হয়েছে। ওই ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে।
শুক্রবার সকালে উপজেলার কুমেদপুর ইউনিয়নের রত্নেশ্বরপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও গ্রামবাসী জানায়, ওই গ্রামে খাস জমি নিজ দখলে নিতে ওই গ্রামের লুৎফর রহমান ও দুদু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে নিতে বিরোধ চলছিল। বিতর্কিত ওই জমিতে লুৎফর রহমান বোরো চারা রোপণ করলে কিছুদিন পর দুদুর লোকজন ওই চারা উপড়ে ফেলে আবার চারা রোপণ করে।
শুক্রবার ওই ধান কাটতে বাধা দিলে দুইপক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় লুৎফরের ভগ্নীপতি চাঁপাবাড়ি গ্রামের ইদ্রিস আলীকে রংপুর মেডিকেলে নেয়ার পথে সে মারা যায়।
পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাবা-ছেলেসহ ৬ জনকে আটক করে থানায় নিয়ে আসে।