সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
রবিবার, ২৮ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

খুলনায় সাবেক মহিলা শ্রমিক লীগ নেত্রী আটক

খুলনায় মহিলা শ্রমিক লীগ মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক সাদিয়া আক্তার মুক্তা (৩২) আটক হয়েছেন।

তার বিরুদ্ধে স্বর্ণ চুরি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, সাদিয়া আক্তার মুক্তা ওই স্বর্ণ চুরি চক্রের মূল হোতা।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি সাউথ মো. এহসান শাহ এই মহিলা শ্রমিক লীগ নেত্রীর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মুক্তার বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১২ ভরি ৩ আনা চোরাই স্বর্ণ এবং স্বর্ণ বিক্রির ২ লাখ ৮২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে খিলগাঁ থানাতেও স্বর্ণালঙ্কার চুরির মামলা রয়েছে।

গত সোমবার মুক্তাকে আটক করা হলেও অভিযান অব্যাহত থাকার কারণে তথ্য প্রকাশ করা হয়নি। এখন পর্যন্ত চোরাই স্বর্ণালঙ্কার চক্রের সহযোগী ফারুক ও আব্দুল আলীমকে আটক করা হয়েছে। চক্রের অন্যান্য সহযোগীদের আটকের চেষ্টা চলছে।

মুক্তা নগরীর সোনাডাঙ্গা গুহা রেষ্টুরেন্টের মালিক শুকুর আলীর স্ত্রী।

জাতীয় শ্রমিক লীগের মহানগরের সাধারণ সম্পাদক রণজিত কুমার ঘোষ বলেন, মুক্তা মহিলা শ্রমিক লীগ মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তার কোন পদ নেই। এমনকি রাজনীতির সাথে সম্পৃক্ত নয়।সুত্র : যুগান্তর

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: