![]()


সিলেটের বিশ্বনাথে নিজ ব’ন্দুকের গু’লিতে আ’হত হয়েছেন তপু দেবনাথ নামের এক পু’লিশ সদস্য। প্রে’মে ব্যর্থ হয়ে এমনটি করেছেন বলে বিশ্বনাথ থা’না পু’লিশ সূত্রে জানা গেছে।
সোমবার সন্ধ্যায় বিশ্বনাথ থা’নার ছাদের উপর নিজেকে গু’লি করার আগে মোবাইল ফোনে একটি মে’য়ের সঙ্গে ঝগড়া করেন তপু্। এমনটাই জানা গেল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসা পু’লিশ সদস্যদের সঙ্গে আলাপ করে।
জানা গেছে, সন্ধ্যায় ডিউটি চলাকালীন সময়ে নিজ রাইফেল নিয়ে ছাদের উপর যান তপু। সেখানে গিয়ে রাইফেল দিয়ে নিজ বুকে গু’লি চালান তপু। আ’হত তপু দেবনাথ মৌলভীবাজারের জুড়ি উপজে’লার কাশিনগর গ্রামের বাসিন্দা।
গু’লির শব্দ শুনে পু’লিশ সদস্যরা ছাদের উপর গিয়ে তাকে আ’হত অবস্থায় উ’দ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ওই পু’লিশ সদস্যের অ’স্ত্রোপাচার চলছে। তাকে বেশ কয়েক ব্যাগ র’ক্ত দেওয়া হয়েছে। তার অবস্থা আশ’ঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সিলেটের পু’লিশ সুপার ফরিদ উদ্দিনসহ উর্ধতন কর্মক’র্তারা ওসমানী হাসপাতালে অবস্থান করছেন।
এ ব্যাপারে পু’লিশ সুপার ফরিদ উদ্দিন জানান, প্রাথমিকভাবে নিজে নিজে আত্মহ’ত্যার চেষ্টা করছিল তপু। পুরো বিষয়টি ত’দন্ত করা হচ্ছে।
বিশ্বনাথ থা’নার ওসি শামিম মূসা জানান, নিজে আত্মহ’ত্যা করতে চেয়েছিলেন তপু। কি কারনে ত’দন্ত করে বিষয়টি জানা যাবে।