সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ওসিকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ডেইলি সিলেট ডেস্ক ::

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার (১৮ নভেম্বর) রাতে বিদেশি নম্বর দিয়ে খোলা একটি হোয়াটসঅ্যাপ আইডি থেকে একাধিক বার্তা পাঠিয়ে তাঁকে ও তাঁর পরিবারকে এই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে ওই দিন রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ওসি। শুক্রবার (২০ নভেম্বর) বিষয়টি জানাজানি হয়।

পুলিশ ও জিডি সূত্রে জানা গেছে, হুমকি দেওয়া ব্যক্তি নিজেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা হিসেবে পরিচয় দিয়েছেন। বুধবার রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে বিভিন্ন সময়ে এসব বার্তা পাঠানো হয়। একটি খুদে বার্তায় লেখা ছিল, ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে।’ আরেকটি বার্তায় তাঁকে ও তাঁর পরিবারকে শেষ করে দেওয়ার হুমকি দিয়ে ‘কাফনের কাপড় রেডি রাখার’ কথা বলা হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে এমন অভিযোগ তুলে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি বিদেশি নম্বর থেকে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছেন। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও গোয়েন্দা সংস্থাকে অবহিত করেছেন এবং নিরাপত্তার স্বার্থে থানায় জিডি করেছেন। তবে এমন হুমকিতে তিনি ভীত নন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: