সর্বশেষ আপডেট : ৩১ মিনিট ২২ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

উপজেলা ও পৌর নির্বাচনে এনসিপির আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা

ডেইলি সিলেট ডেস্ক ::

দলীয় প্রতীকে নির্বাচন না হলেও স্থানীয় সরকার নির্বাচনের জন্য ধারাবাহিকভাবে একক প্রার্থী ঘোষণা অব্যাহত রেখেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গেল ১০ মে উপজেলা ও পৌরসভা নির্বাচনে অংশ নিতে দলের ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল দলটি।

এবার আরও ১০০ প্রার্থীর তালিকা দিল জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা এনসিপি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে দলের কার্যালয়ে এক অনুষ্ঠানের পর তালিকা প্রকাশ করেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটির অনুমোদনক্রমে উপজেলা ও পৌরসভায় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

এ সময় দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

গেল ১০ মে উপজেলা ও পৌরসভা নির্বাচনের জন্য ৬৭ জন উপজেলা চেয়ারম্যান এবং ৩৩ জনের নাম জানিয়েছিল এনসিপি।

এর আগে ২৯ মার্চ সাবেক অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঢাকা দক্ষিণের প্রার্থী ঘোষণা করাসহ পাঁচটি সিটি করপোরেশনের মেয়র প্রার্থীর নাম প্রকাশ করে এনসিপি।

সেদিন ঢাকা উত্তর, কুমিল্লা, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের প্রার্থী ঘোষণা করা হয়েছিল।

সেই ধারাবাহিকতায় মে মাসে উপজেলা ও পৌরসভার জন্য ১০০ প্রার্থীর নাম ঘোষণা করে দলটি। মঙ্গলবার আরও ১০০ প্রার্থীর নাম প্রকাশ করা হল।

চব্বিশের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা ছাত্র নেতাদের সমন্বয়ে গঠিত রাজনৈতিক দল এনসিপি গত সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বেধে অংশ নিয়ে ছয়টি আসনে জয়লাভ করেছে।

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের অন্যতম প্রধান শরিক হলেও দলটি স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়ার কথা বলছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: