সর্বশেষ আপডেট : ২৬ মিনিট ৬ সেকেন্ড আগে
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

একদিনে সারাদেশে ৩৩ ককটেল বিস্ফোরণ, ১৩ গাড়িতে আগুন

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মঙ্গলবার ৩৩টি ককটেল বিস্ফোরণ ও ১৩টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নাশকতার ঘটনায় সেদিন কেবল রাজধানীতেই ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ডিএমপি এলাকায় সোমবার রাত ১২টার পর থেকে মঙ্গলবার রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত ২০টি স্থানে ৩১টি ককটেল বিস্ফোরণ হয়েছে। সে সময় রাজধানীর সাতটি স্থানে ৮টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়।

আর রাজধানীর বাইরে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চট্টগ্রাম ও পটুয়াখালীতে একটি করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ১২ ঘণ্টায় সিএমপি এলাকায় দুটি এবং কিশোরগঞ্জ, গাজীপুর ও নেত্রকোণায় একটি করে যানবাহনে অগ্নিসংযোগ করা হয়।

এদিকে রাজধানীতে নাশকতার ঘটনায় যে ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে ৩৩ জনকেই ঘটনাস্থল থেকে হাতেনাতে ধরা হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের ভাষ্য।

সেখানকার মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেন, দেশের অন্যান্য এলাকায় মঙ্গলবার নাশকতাসংক্রান্ত কতজন গ্রেপ্তার হয়েছেন, তার পরিসংখ্যান প্রস্তুত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: