সর্বশেষ আপডেট : ৩২ মিনিট ৩০ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

ডেইলি সিলেট ডেস্ক ::

‘‘আলোচনা ও সংলাপের জন্য তেহরান প্রস্তুত। তবে কোনো চাপ কিংবা জোরজবরদস্তির কাছে মাথা নত করবে না ইরান। যেকোনো আলোচনা অবশ্যই ‌‌ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে হতে হবে’’ বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসেডন্ট মাসুদ পেজেশকিয়ান।

রোববার ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানির (পেগাহ) ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ওই মন্তব্য করেছেন তিনি।

ইরানের ‘শত্রু’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশে আঘাত হানার প্রচেষ্টা চালাচ্ছে জানিয়ে পেজেশকিয়ান বলেন, ‘‘সর্বোচ্চ নেতা (আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি) আমাদের যুদ্ধও নয়, শান্তিও নয়; এমন পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন।’’

তিনি বলেন, ‘‘আমরা আত্মসম্মান নিয়ে কথা বলতে এবং সম্মানের সঙ্গেই বিষয়ের সুরাহা করতে পারি। আমরা আলাপ-আলোচনা ও সংলাপের মানুষ এবং সংলাপে যদি অধিকার আদায় করা যায়, তাহলে যুদ্ধে জড়ানো উচিত নয়। কিন্তু আমরা কোনও শক্তি প্রদর্শন কিংবা হুমকির কাছে আত্মসমর্পণ করব না।’’

গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলে, ইরান ন্যায্যতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চায়।

তিনি বলেন, ‘‘জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণেও আমি জোর দিয়েছিলাম, আমরা ন্যায়বিচার এবং সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সংলাপে বিশ্বাসী এবং নিজেদের অধিকার দাবি করি। কিন্তু কোনও বলপ্রয়োগের কাছে মাথা নত করব না।’’

এদিকে, সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, চলমান সংকট সমাধানের জন্য তেহরানের দেওয়া দুই দিনের প্রস্তাবটি এখনও বহাল রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি।

ইরানি বার্তা সংস্থা আইএসএনএ বলছে, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই ওই প্রস্তাবকে সম্ভাব্য সবচেয়ে যুক্তিসঙ্গত পরিকল্পনা বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তেহরানের শর্তে ওয়াশিংটন সাড়া দিলে ওই অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: