সর্বশেষ আপডেট : ১৯ মিনিট ৫৬ সেকেন্ড আগে
রবিবার, ৮ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সমবায়ের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব: বিভাগীয় কমিশনার

সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। দেশের সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমবায়ের মূল শক্তি পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টা।

রোববার সকালে নগরীর শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। সমবায় বিভাগ সিলেট আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’।

বিভাগীয় কমিশনার বলেন, সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, উৎপাদন বৃদ্ধি এবং মানুষের জীবনমান উন্নয়নের সুযোগ রয়েছে। সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করে সমবায় সমিতিগুলোকে নিজ নিজ কার্যক্রমে আরও সক্রিয় হতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ ও জেলা সমবায় কর্মকর্তা চন্দন দত্ত।

অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন বাংলাদেশ বেতার সিলেটের আবৃত্তিশিল্পী ও শিশু একাডেমি সিলেটের আবৃত্তি প্রশিক্ষক নাজনা পারভীন এবং বাংলাদেশ বেতার সিলেটের উপস্থাপক ও আবৃত্তিশিল্পী তিতাস দাস। স্বাগত বক্তব্য দেন সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা, হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, পশ্চিম ভাটপাড়া জবা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জুমেলা বেগম এবং সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের সাবেক যুগ্ম নিবন্ধক ও গ্রীণলিফস কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. কামাল উদ্দিন।

আলোচনা সভার আগে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সমবায় পণ্য মেলার ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা।

মেলায় অংশগ্রহণকারী সাতটি সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। সম্মাননা গ্রহণ করেন হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আলী আকিক, শাহপরাণ উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক আহসান কায়সার লস্কর, তৃণমূল মহিলা সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক অনিতা দাশ গুপ্তা, রাইজ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সদস্য তাছলিমা বেগম, সুরমা উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক মো. বাবুল আহমদ, কগ্রাম সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সদস্য জহুরা বেগম এবং বিআরডিবি কারুপল্লী, সেনপাড়া মহিলা সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক অনিবালা দেবী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুয়াজ্জিন কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সদস্য ক্বারী শফিকুর রহমান। গীতা পাঠ করেন সিলেট কেন্দ্রীয় সমবায় ইউনিয়ন লিমিটেডের সভাপতি সুশেন্দ্র চন্দ্র সরকার।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: