সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই

ডেইলি সিলেট ডেস্ক ::

চট্টগ্রামের রাউজানে জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পথে অস্ত্রের মুখে এক নারীর ২৫ লাখ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

জমি কেনার ২৫ লাখ টাকা নিয়ে রেজিস্ট্রি কার্যালয়ে যাচ্ছিলেন সেই নারী। পথে দুটি মোটরসাইকেলে আসা ছয়জন তাঁর অটোরিকশার গতিরোধ করেন। তাঁদের দুজন পিস্তল ঠেকিয়ে ওই নারীকে বলেন, ‘ব্যাগ দে, নাইলে গুলি করে দেব।’ এরপর নারীর ব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তাঁরা।

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের রাউজান সদর ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার নারীর নাম শামসুন নাহার (৫০)। তিনি উপজেলার পূর্ব গুজরা বড় ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দা হাজী মুহাম্মদ আফজালের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, শামসুন নাহার অটোরিকশায় করে রাউজান সদরের সাব – রেজিস্ট্রারের কার্যালয়ে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে আরও দুই স্বজন ছিলেন। পথে দুটি মোটরসাইকেলে আসা ছয়জন তাঁদের অটোরিকশার গতিরোধ করেন। তাঁদের দুজনের হাতে পিস্তল ছিল। অস্ত্রের মুখে শামসুন নাহারের ব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাঁরা পালিয়ে যান।

শামসুন নাহার বলেন, ‘‘অস্ত্রধারীরা তাঁর অটোরিকশা আটকে ২৫ লাখ টাকা নিয়ে গেছেন। জমি রেজিস্ট্রি করতে তিনি ওই টাকা নিয়ে উপজেলা রেজিস্ট্রি কার্যালয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় তিনি রাউজান থানায় মামলা করেছেন।’’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘‘২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।’’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: