সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শিল্পী – সংস্কৃতি কর্মীদের মানববন্ধনে ‘জয় বাংলা’ স্লোগান, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর ধানমন্ডিতে শিল্পী ও সংস্কৃতি কর্মীদের মানববন্ধনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের বাধায় পড়েছেন সংস্কৃতিকর্মী ও শিল্পীরা। সেখান থেকে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করা হয়েছে ।

জানাগেছে দেশের বিভিন্ন স্থানে বাউল গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার প্রতিবাদে সোমবার বিকালে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নিতে সেখানে জড়ো হয়েছিলেন সংস্কৃতিকর্মী ও শিল্পীরা।

‘প্রতিবাদী শিল্পী জনতার’ ব্যানারে ডাকা হয়েছিল এ কর্মসূচি।

প্রত্যক্ষ দর্শীরা বলেন, মানববন্ধন চলাকালে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দীপক শীলকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, সেখানে পরিস্থিতি বেশ উত্তেজনাকর ছিল, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দীপক শীলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়, বিষয়টি যাচাই-বাছাই চলছে।

আগের ডাকা এ কর্মসূচিতে যোগ দিতে এদিন বিকালের দিকে অভিনেত্রী সুমনা সোমা, নাট্যকর্মী এহসানুল আজিজ বাবু ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলসহ বেশ কয়েকজন ধানমন্ডির ২৭ নম্বর সড়কে মীনা বাজারের সামনে জড়ো হন।

ঘটনার বর্ণনা দিয়ে অভিনেত্রী সুমনা সোমা বলেন, “দেশজুড়ে বাউলদের ওপর হামলা ও সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি। কিন্তু পুলিশের এক সদস্য এসে আমাদের বলেন ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া যাবে না। আমরা এর প্রতিবাদ জানালে পুলিশ দীপককে ধরে নিয়ে যায়।”

তিনি বলেন, “জয় বাংলা’ স্লোগান বাঙালির অস্তিত্বের ও আমাদের স্বাধীনতা সংগ্রামের অর্জন। এই স্লোগান আমরা দেবই, তা কেউ থামাতে পারবে না।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: