সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রোনালদোর ৯৮২তম গোলের রাতে আল নাসরের সহজ জয়

ডেইলি সিলেট ডেস্ক ::

ক্যারিয়ারে এক হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে আল ফয়সালির বিরুদ্ধে দলের জয়ে একটি গোল করে পর্তুগিজ এই তারকা তার অফিশিয়াল ক্যারিয়ারের গোলসংখ্যাকে ৯৮২-তে নিয়ে গেছেন।

৪১ বছর বয়সেও গোলের ধার ধরে রেখে অনন্য নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

আল ফয়সালির মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। জোয়াও ফেলিক্সের পাস থেকে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। আল নাসরের পক্ষে বাকি দুটি গোল করেন আল হামদান ও অ্যাঞ্জেলো। অন্যদিকে আল ফয়সালির হয়ে ব্যবধান কমানো একমাত্র গোলটি আসে বংগোন্ডার পা থেকে।

সব মিলিয়ে ক্লাব ও জাতীয় দলের জার্সিতে রোনালদোর ঝুলিতে এখন ৯৮২টি গোল। এর মধ্যে বিভিন্ন ক্লাবের হয়ে এক হাজার ১০৯টি ম্যাচে তিনি করেছেন ৮৩৬টি গোল। আর পর্তুগাল জাতীয় দলের হয়ে ২৩৪টি আন্তর্জাতিক ম্যাচে তার গোলসংখ্যা ১৪৬।

ক্লাব ফুটবলের পরিসংখ্যানে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ ৪৫০টি গোল করেছেন রোনালদো। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫টি, আল নাসরের হয়ে ১৩৪টি, জুভেন্টাসের জার্সিতে ১০১টি এবং শৈশবের ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে করেছেন ৫টি গোল।

চলতি মৌসুমে আল নাসরের হয়ে ইতোমধ্যে ৬টি গোল পূর্ণ করলেন এই ফরোয়ার্ড—যার ৫টি এসেছে সৌদি প্রো লিগে এবং একটি এশিয়ান চ্যাম্পিয়নস লিগে। পেশাদার ফুটবলে এক হাজার গোলের অবিস্মরণীয় মাইলফলক স্পর্শ করতে রোনালদোর প্রয়োজন আর মাত্র ১৮টি গোল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: