সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বুধবার, ২১ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আন্তর্জাতিক সংগীত জোটের নির্বাহী কমিটিতে হামিন আহমেদ

ডেইলি সিলেট ডেস্ক ::

এশিয়া – প্যাসিফিক মিউজিক ক্রিয়েটরস অ্যালায়েন্সের (এপিএমএ) নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মাইলস ব্যান্ডের হামিন আহমেদ।

আন্তর্জাতিক এই সংস্থায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করা ও নিজের অর্জন নিয়ে হামিন আহমেদ গণমাধ্যমকে বলেন, “এই অর্জন বাংলাদেশের সংগীতাঙ্গনের জন্য নিঃসন্দেহে অনেক আনন্দের। নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে যে স্বীকৃতি পেলাম, তা বাংলাদেশের জন্যও প্রথম।

“এশিয়া – প্যাসিফিকের বিভিন্ন কার্যক্রমে এখন বাংলাদেশের সংগীতস্রষ্টারা যুক্ত হতে পারবেন। তথ্য বিনিময় ও এই আন্তর্জাতিক সহযোগিতা আমাদের সংগীতাঙ্গনের জন্য অবশ্যই ইতিবাচক হবে।”

সংস্থা এপিএমএর ১১ সদস্যের এই নতুন নির্বাহী কমিটিতে বাংলাদেশ ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, চীন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান ও ভারতের প্রতিনিধিরা।

আন্তর্জাতিক সংগীতস্রষ্টাদের সংগঠন ‘সিআইএএম’ এবং মেধাস্বত্ব ব্যবস্থাপনার বিশ্ব সংস্থা ‘সিস্যাক’-এর সঙ্গে সরাসরি সম্পৃক্ত রয়েছে এপিএমএ।

২০১৬ সালের নভেম্বরে বেইজিংয়ে ওয়ার্ল্ড ক্রিয়েটরস ফোরামে এই আঞ্চলিক জোটটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

হামিন আহমেদ বর্তমানে বাংলাদেশ লিরিসিস্টস, কম্পোজার্স অ্যান্ড পারফর্মারস সোসাইটির (বিএলসিপিএস) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফরিদ রশিদের হাত ধরে ১৯৭৯ সালে হামিন আহমেদ ও শাফিন আহমেদ গড়ে তোলেন ব্যান্ড ‘মাইলস’। দুটি ইংরেজি গানের অ্যালবামের পর মাইলসের বাংলা গানের প্রথম অ্যালবাম ‘প্রতিশ্রুতি’ বের হয় ১৯৯১ সালে। তাদের জনপ্রিয়তার শুরু মূলত নব্বইয়ের দশকে।

এরপর ‘চাঁদ তারা সূর্য’, ‘প্রথম প্রেমের মতো’, ‘গুঞ্জন শুনি’, ‘ফিরিয়ে দাও’, ‘ধিকি ধিকি’, ‘পাহাড়ি মেয়ে’, ‘নীলা’, ‘পিয়াসী মন’সহ বহু গান দিয়ে দেশের শ্রোতাদের মনে জায়গা করে নেয় দলটি। ‘প্রতিচ্ছবি’ তাদের সর্বশেষ অ্যালবাম, যা প্রকাশ হয় ২০১৫ সালে।

এর আগে হামিন আহমেদ গণমাধ্যমকে বলেছিলেন, মাইলসের হাতে ছয় থেকে সাতটি গান তৈরি করা আছে। গানগুলো শিগগিরই আলোর মুখ দেখতে পাবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: