সর্বশেষ আপডেট : ১ মিনিট ২৭ সেকেন্ড আগে
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হরমুজ প্রণালিতে তীব্র উত্তেজনা: ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, এক নাবিক নিহত

ডেইলি সিলেট ডেস্ক ::

হরমুজ প্রণালির কাছে পৃথক হামলায় গত ২৪ ঘণ্টায় একটি কন্টেইনার জাহাজ ও একটি বাল্ক ক্যারিয়ার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মার্কিন অবরোধ ও গত মাসে আরোপিত কঠোর নিষেধাজ্ঞার জবাবেই এই হামলা জোরদার করা হয়েছে বলে দাবি করেছে ইরান। এর ফলে গত ১০ দিনে কৌশলগত এই জলপথে বাণিজ্যিক নৌযানে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

সামুদ্রিক নিরাপত্তা সূত্র ও সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটির (এমপিএ) তথ্য অনুযায়ী, মঙ্গলবার প্রণালিটি পাড়ি দেওয়ার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী ছোট কন্টেইনার জাহাজ ‘জিএফএস প্রাইড’ হামলার শিকার হয়।

হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং একপর্যায়ে সেটি ডুবে যায়। তবে জাহাজের ২১ জন ক্রু সদস্যকেই নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে এবং কেউ আহত হননি।

অন্যদিকে, জাতিসংঘের ইন্টারন্যাশনাল মেরিটাইম অরগানাইজেশনের (আইএমও) তথ্যমতে, অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী পণ্যবাহী নৌযান ‘কেপ দাও’ প্রণালির কাছে ডুবে গেছে। গত ২৩ সেপ্টেম্বর ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েক সপ্তাহ পর এটি ডুবল।

ওই হামলায় এক ক্রু নিহত হয়েছিলেন, তবে বাকিদের উদ্ধার করা সম্ভব হয়েছিল। আইএমও জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র -ইরান যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ওই এলাকায় মোট তিনটি জাহাজ ডুবল, যার মধ্যে এই দুটি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়।

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর এই ধরনের আক্রমণকে ‘উসকানিমূলক, অযৌক্তিক ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী’ উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ।

সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘মারিস্কস’ সতর্ক করে বলেছে, সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করে যে প্রণালিতে এখন শুধু তেলের ট্যাংকার নয়, কন্টেইনার ও সাধারণ পণ্যবাহী জাহাজগুলোও মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে।

এ ঘটনায় নৌযান দুটির সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ব্যবস্থাপক প্রতিষ্ঠান ‘জিএফএস শিপ ম্যানেজমেন্ট এফজেডই’ এবং ‘পিওনি শিপ ম্যানেজমেন্ট এফজেডই’-এর সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: