সর্বশেষ আপডেট : ৪১ মিনিট ২৫ সেকেন্ড আগে
শনিবার, ১০ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

তরুণদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার বার্তা দিয়ে মোদিকে হুঁশিয়ারি রাহুল গান্ধীর

ডেইলি সিলেট ডেস্ক ::

তরুণদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন,‘মি. মোদি, আপনার যা খুশি করুন। সব পুলিশকে ডাকুন: ১০,০০০, ২০,০০০, ৫০,০০০, আপনার যা ইচ্ছা। সব নেতাকে গ্রেপ্তার করুন। সব তরুণদের গ্রেপ্তার করুন। আমাদের সবাইকে গ্রেপ্তার করুন।

শনিবার (১০ অক্টোবর) এক এক্স বার্তা রাহুল গান্ধী এ কথা বলেন।

তিনি বলেন, আমি এক দশকেরও বেশি সময় ধরে নরেন্দ্র মোদি এবং আরএসএসের বিরুদ্ধে লড়াই করে আসছি। আপনি যেভাবে আপনার প্রতিপক্ষকে বুঝবেন, আমি তাদের ঠিক সেভাবেই বুঝি—একদম ভেতর থেকে, আমার হাতের তালুর মতো।এই লোকগুলোর মূল বৈশিষ্ট্য হলো কাপুরুষতা।

নরেন্দ্র মোদি, অমিত শাহ, মোহন ভাগবত, জ্ঞানেশ কুমার এবং অজিত দোভাল—এই গল্পের খলনায়কেরা—ধীরে ধীরে দেখতে পাচ্ছেন যে তাদের চারপাশের জায়গা ছোট হয়ে আসছে। আমরা সেই জায়গা ছোট করে আনছি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: