সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয়

ডেইলি সিলেট ডেস্ক ::

এশিয়ান গেমসে অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ। ছেলেদের কাবাডিতে গ্রুপ ‘এ’-র প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে হারিয়েছে লাল-সবুজের দল।

জাপানের তোখাই সিটিজেন জিমনেসিয়ামে শুরু থেকেই জমে ওঠে লড়াই। প্রথমার্ধে মাত্র এক পয়েন্টের ব্যবধানে ১৭-১৬ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ।

বিরতির পর ব্যবধানটা আরও বাড়ায় তারা। দ্বিতীয়ার্ধে দক্ষিণ কোরিয়ার ১৯ পয়েন্টের বিপরীতে বাংলাদেশ নেয় ২২ পয়েন্ট। তাতেই চার পয়েন্টের জয় নিশ্চিত হয়।

ম্যাচে বাংলাদেশের জয়ের বড় ভিত্তি ছিল প্রতিপক্ষকে দুইবার অলআউট করা। সেখান থেকে আসে ৪ পয়েন্ট। বিপরীতে বাংলাদেশকে একবার অলআউট করে ২ পয়েন্ট পেয়েছে দক্ষিণ কোরিয়া। সুপার ট্যাকল থেকে দুই দলই পেয়েছে ২ পয়েন্ট করে।

এটি এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয়। আগের দিন আটটি ইভেন্টে অংশ নিলেও কোনো জয় পায়নি বাংলাদেশের অ্যাথলেটরা।

এবারের আসরে বাংলাদেশের পদকের অন্যতম বড় আশা কাবাডি। এশিয়ান গেমসের আগে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও কাবাডিকে পদকের সম্ভাবনাময় ডিসিপ্লিনগুলোর একটি হিসেবে উল্লেখ করেছিল।

তবে বিশ্রামের সুযোগ খুব বেশি নেই বাংলাদেশের। আজই গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে তারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার পাশাপাশি আছে ভারত, জাপান ও চাইনিজ তাইপে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: