সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হাম ও হামের উপসর্গে আরও ৫ মৃত্যু

ডেইলি সিলেট ডেস্ক ::

দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাঁচজনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের; দুজন সিলেটের। ঢাকায় তিনজনের মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।

সরকারের হিসাবে, গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত হয়ে দেশে ১০১ জনের মৃত্যু হলো। আর সংক্রামক এ ব্যাধির উপসর্গ নিয়ে মৃত্যু হলো ৯৫২ জনের। অর্থাৎ, গত ছয় মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে এক হাজার ৫৩ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি, ৪২৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মৃত্যু হয়েছে ১৬৭ জনের।

এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭৪, বরিশালে ৫৯, খুলনায় ৪০ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ৭৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে রোগটির উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৮ জন।

এর মধ্যে ঢাকা বিভাগে ২৪৯ জন, চট্টগ্রামে ২২৪, সিলেটে ১৪৬, বরিশালে ১০৮, খুলনায় ৪২, ময়মনসিংহে ৫২, রাজশাহীতে ১৬ ও রংপুরে ১ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৭ হাজার ৫৫৬। তাদের মধ্যে ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন হাসপাতাল ছেড়েছেন।

দেশে হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৬৬৬। হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ২০ হাজার ৪৭৪। হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর সঠিক সংখ্যা পাওয়া যায় না।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: