সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিশ্বকাপে স্পেনের কাছে হারের পর ফ্রান্সে সহিংসতা, আটক ১৬০

ডেইলি সিলেট ডেস্ক ::

স্পেনের কাছে বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের পরাজয়ের পর রাজধানী প্যারিস ও লিয়নে ছড়িয়ে পড়া সহিংসতা ও বিশৃঙ্খলার ঘটনায় ১৬০ জনের বেশি মানুষকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটইভির খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাতের ম্যাচ শেষে শুধু প্যারিস ও আশপাশের এলাকাতেই ১৪১ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অধিকাংশকে আটক করা হয়েছে পুলিশ ও জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে আতশবাজির মর্টার নিক্ষেপের অভিযোগে।

তবে এসব ঘটনায় কোনো গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়, লিয়নের প্লাস বেলকুর এলাকায় শত শত সমর্থক বড় পর্দায় সেমিফাইনাল ম্যাচ উপভোগ করতে জড়ো হয়েছিলেন। স্পেনের জয়ের পর সেখানে ছোট ছোট কয়েকটি দল পুলিশের দিকে আতশবাজি ও বিভিন্ন বস্তু ছুড়ে মারলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ অভিযান চালিয়ে প্রায় ২০ জনকে আটক করে। আটক ব্যক্তিদের জন্মসাল ২০০২ থেকে ২০১১ সালের মধ্যে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

লিয়নেও কোনো হতাহতের ঘটনা বা উল্লেখযোগ্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
কালবেলা

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: