সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? বাকিরা কে কত পাবে?

ডেইলি সিলেট ডেস্ক ::

দেখতে দেখতে বিশ্বকাপ প্রায় শেষ পর্যায়ে। আর মোটে দুটি ম্যাচ বাকি। এরপর জানা যাবে, ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হচ্ছে কোন দল। অবশ্য এরই মধ্যে দুই ফাইনালিস্ট নির্ধারিত হয়েছে। নিউজার্সিতে বাংলাদেশ সময় আগামী রোববার রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর একদিন আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে সেমিফাইনালে দুই পরাজিত দল ফ্রান্স ও ইংল্যান্ড।

আর্জেন্টিনার জন্য এবারের ফাইনাল শিরোপা ধরে রাখার মিশন। অন্যদিকে স্পেনের জন্য ১৬ বছর পর শিরোপা পুনরুদ্ধারের মিশন। বিশ্বকাপ যে দলই জিতুক, সঙ্গে থাকবে ফিফার বিশাল প্রাইজমানি। শুধু যে বিশ্বকাপ জয়ী দলই এই প্রাইজমানি পাবে, এমন নয়, বিশ্বকাপে অংশ নেওয়া প্রতি দলের জন্যই থাকছে বড় অঙ্কের আর্থিক পুরস্কার।

এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দলের জন্য সব মিলিয়ে ফিফার বরাদ্দ ৮৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় ১০ হাজার ৬৮৯ কোটি টাকারও বেশি।
বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? বাকিরা কে কত পাবে?
স্পেন নাকি আর্জেন্টিনা, বিশ্বচ্যাম্পিয়ন হবে কে? আগাম জানাল অপ্টা সুপারকম্পিউটার

অবশ্য শুরুতে ফিফা জানিয়েছিল, এবার মোট ৭২ কোটি ৭০ লাখ ডলার প্রাইজমানি দেওয়া হবে, তবে চলতি বছরের এপ্রিলে ফিফা আরও অর্থ যোগ করার সিদ্ধান্ত নেয়। বিশ্বকাপে দলগুলোর অংশগ্রহণ ফি বাড়ানো ও প্রস্তুতি বাবদ অর্থ বাড়ানোর ফলে পুরস্কারের বরাদ্দ বেড়ে গেছে।
বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? বাকিরা কে কত পাবে?
বিশ্বকাপে আর্জেন্টিনা-স্পেন মুখোমুখি হয়েছিল একবার, কে জিতেছিল?

এই বিশাল পরিমাণ বরাদ্দের অর্থ দলগুলো দুইভাগে পেয়ে থাকে। এর একটি হচ্ছে পারফরম্যান্সভিত্তিক পুরস্কার, অন্যটি পারফরম্যান্সের বাইরে আর্থিক সহায়তা।

কোন খাতে কোন দল কত আর্থিক পুরস্কার বরাদ্দ, এক নজরে দেখে নেওয়া যাক-

পারফরম্যান্সভিত্তিক পুরস্কার চ্যাম্পিয়ন: ৫ কোটি ১০ লাখ ডলার (প্রায় ৬২৫ কোটি টাকা)

রানার্স আপ: ৩ কোটি ৪০ লাখ ডলার (প্রায় ৪১৭ কোটি টাকা)

তৃতীয় স্থান: ৩ কোটি ডলার (প্রায় ৩৬৮ কোটি টাকা)

চতুর্থ স্থান: ২ কোটি ৮০ লাখ ডলার (প্রায় ৩৪৩ কোটি টাকা)

৫ম-৮ম স্থান: ২ কোটি ডলার (প্রায় ২৪৫ কোটি টাকা)

৯ম-১৬তম দল: ১ কোটি ৬০ লাখ ডলার (প্রায় ১৯৬ কোটি টাকা)

১৭-৩২তম দল: ১ কোটি ২০ লাখ ডলার (প্রায় ১৪৭ কোটি টাকা)

৩৩-৪৮তম দল: ১ কোটি ডলার (প্রায় ১২২ কোটি টাকা)

অর্থাৎ পারফরম্যান্স বাবদ ৪৮ দলের জন্য সব মিলিয়ে ৭০ কোটি ৩০ লাখ ডলার খরচ করবে ফিফা। বাকি ১৬ কোটি ৮০ লাখ ডলার দেওয়া হবে দলগুলোর অংশগ্রহণ ও অন্যান্য খরচ বাবদ।

পারফরম্যান্সের বাইরে আর্থিক পুরস্কার- এই আর্থিক পুরস্কর সাধারণত অংশগ্রহণকারী সবগুলো দলকেই দেওয়া হয়। এর মধ্যে আছে:

প্রস্তুতি বাবদ অর্থ: প্রতি দল পাবে ২৫ লাখ ডলার (প্রায় ৩০ কোটি টাকা)

অতিরিক্ত দলীয় সুবিধা: সবগুলো দল মিলিয়ে ১ কোটি ৬০ লাখ ডলারের বেশি (প্রায় ১৯৬ কোটি টাকা)

অর্থাৎ, বিশ্বকাপে অংশ নেওয়া যেকোনো দল সর্বনিম্ন ১ কোটি ২৫ লাখ ডলার পাবে, বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় ১৫৩ কোটি টাকা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: