সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আবারও ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা

ডেইলি সিলেট ডেস্ক ::

বুধবার রাতে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ২৩তম ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। এই জয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরল লিওনেল মেসির দল। এর আগে র‌্যাংকিংয়ের শীর্ষে থেকেই চলতি বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। তখন তাদের পয়েন্ট ছিল ১৮৭৪.৮১।

তবে গত ২ জুলাই আর্জেন্টিনাকে হটিয়ে র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখলে নেয় ফ্রান্স। ওই সময় ফরাসিদের সংগ্রহে ছিল ১৯১৬.২৪ পয়েন্ট। বিশ্বকাপের আগে ১৮৬৯. ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল ফ্রান্স।

বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছিল দিদিয়ের দেশমের দল। কিন্তু সেমিতে স্পেনের কাছে ২-০ গোলে হেরে যাওয়ায় ফ্রান্সের শীর্ষ স্থান হুমকির মুখে পড়ে।

গতরাতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখলে নেয় আর্জেন্টিনা। ইংলিশদের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচ জিতে ২৬.৯০ পয়েন্ট পায় লিওনেল মেসির দল। বর্তমানে তাদের পয়েন্ট ১৯৭০.৩৭।

ফ্রান্সের বিপক্ষে জিতে ৩০.৮২ পয়েন্ট পায় স্পেন। ১৯৬৫.৬১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল স্প্যানিশরা। বিশ্বকাপের আগে ১৮৭৩.০১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল স্প্যানিশরা। মাঝে ফ্রান্স শীর্ষে ওঠায় আর্জেন্টিনা দ্বিতীয় ও স্পেন তৃতীয় স্থানে নেমে গিয়েছিল।

১৯৪৮.৯৭ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের তৃতীয় স্থানে নেমে গেছে ফ্রান্স। চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট ১৮৮৯.৪২।

র‌্যাংকিংয়ের পঞ্চম স্থানে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়া ব্রাজিলের সংগ্রহে আছে ১৮০৪.৯২ পয়েন্ট।

এরপর ষষ্ঠ থেকে দশম স্থান পর্যন্ত আছে যথাক্রমে- মরক্কো (১৮০৩.৯৯ পয়েন্ট), পর্তুগাল (১৭৮৭.৮৫ পয়েন্ট), বেলজিয়াম (১৭৭৮.৩৬ পয়েন্ট), নেদারল্যান্ডস (১৭৭৫.৫৪ পয়েন্ট) ও মেক্সিকো (১৭৫৪.৩০ পয়েন্ট)।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: